পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া বেকায়দায় পড়েছে। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার বড় ইনিংসের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। দ্বিতীয় ইনিংসেও বল হাতে তাঁর দাপট অব্যাহত। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ২৪৩ রানের পর এবি ডি ভিলিয়ার্সের অপরাজিত সেঞ্চুরিতে ৩৮২ রানে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। এরপর রবিবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৮০ রানে ৫ উইকেট তুলে তৃতীয় দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামার আগে তারা ৪১ রানে এগিয়ে রয়েছে। এদিন দলের ২৭ রানের মাথায় আজ অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনে হানা দেন রাবাদা। ডেভিড ওয়ার্নারকে ব্যক্তিগত ১৩ রানে সরাসরি বোল্ড করেন রাবাদা। তাঁর দ্বিতীয় শিকার হয়ে ব্যক্তিগত ১ রানে আউট হন শন মার্শ। দিনের শেষ সময়ে ব্যক্তিগত ৭৫ রানের মাথায় উসমান খাওয়াজাকে আউট করেন রাবাদা।
ফাইল ছবি

Be the first to comment