রোজদিন ডেস্ক: বিরাটিতে বন্ধুর বাড়ি গিয়ে বাগুইহাটির এক কিশোরীর অপহৃত, গণধর্ষিত হওয়ার অভিযোগ নিয়ে তুমুল চাঞ্চল্য দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে প্রকাশ, গত শনিবার বিকেলে তের বছরের ওই কিশোরী বিরাটিতে বন্ধুর বাড়ি যাবে বলে বেরোয়। সন্ধ্যের মধ্যে ফেরার কথা থাকলেও সে না আসায় মা ফোন করেন। কিশোরী জানায়, তার ফিরতে রাত হবে। কিন্তু রাত ১১ টা বেজে গেলেও মেয়ে না ফেরায় উদ্বিগ্ন মা ফোন করলে তা বেজে যায়।
এরপর অচেনা নম্বর থেকে পুরুষ কন্ঠে মা কে জানানো হয়, রাস্তায় মেয়েটিকে কাঁদতে দেখে তিনি বাড়ি নিয়ে গেছেন।
রাত ১২ টার পর মেয়ে মেসেজ করে জানায়, সে বিপদে আছে। এরপর দেবজিত সরকার নামে একজন ফোন করে বলে,মেয়ে নিরাপদে আছে, একটু পর বাড়ি ফিরবে।
মা য়ের অভিযোগ, মেয়ে রাতে বাড়ি ফেরেনি। চরম উদ্বেগে তাঁরা রাত কাটানোর পর রবিবার সকালে বিধ্বস্ত অবস্থায় মেয়ে বাড়ি ফেরে। তাকে জিজ্ঞেস করে মা জানতে পারেন, বন্ধুর এক পরিচিতের বাড়ি গেছিল সে। সেখানে পানীয় খেয়ে ঝিমিয়ে পড়েছিল সে। সেই অবস্থায় একাধিক ব্যক্তি তার ওপর নির্যাতন চালায়। জোর করে গর্ভ নিরোধক ওষুধ ও খাওয়ানো হয়। নির্যাতনের ঘটনা ভিডিও করে মাকে পাঠিয়ে ব্ল্যাকমেলের চেষ্টা ও চলছে বলে অভিযোগ।
প্রথমে ভয় পেলেও পরে পুলিশে অভিযোগ দায়ের করেন মা। নাবালিকা মেয়েকে অপহরণ, গণধর্ষণ, ব্ল্যাক মেল ইত্যাদি অভিযোগ জানান।
এখন অবধি কোন গ্রেফতারের খবর মেলেনি।

Be the first to comment