বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে শিশু চুরির চেষ্টা, পুলিশের জালে ২ মহিলা

Spread the love

রোজদিন ডেস্ক : বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে সদ্যোজাত শিশু চুরির চেষ্টা। এই অভিযোগ পেয়ে পুলিশের জালে ২ মহিলা। অভিযোগ, ওই মহিলারা হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে অন্যের বাচ্চা নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। বুধবার রাতে এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ায় হাসপাতালে। ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ। দুই মহিলাকে থানায় নিয়ে গিয়ে জেরা করা হয়। জবাবে অসঙ্গতি মেলায় তাদের গ্রেফতার করা হয়।ঠিক কী ঘটেছিল তা খতিয়ে দেখছে বালুরঘাট থানা। তবে এখনও পর্যন্ত এনিয়ে হাসপাতালের কাছে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*