পরিবারের সঙ্গে দেখা করে ফেরার পথে স্টেশনে মৃত্যু

Spread the love

রোজদিন ডেস্ক  : লক্ষীপুজোর দিন স্ত্রী, কন্যার সঙ্গে দেখা করে বাড়ি ফেরার সময় স্টেশনেই মৃত্যু হল এক ব্যক্তির।  মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নামে। ঘটনা স্থল শিয়ালদহ বনগাঁ  শাখার বামনগাছি স্টেশন। সূত্রের খবর, মছলন্দপুরের বাসিন্দা বছর ষাটের অর্জুন মন্ডল স্ত্রী কন্যার সঙ্গে  দেখা করে গতকাল  সন্ধ্যায় ট্রেনের অপেক্ষায় স্টেশনে  বসেছিলেন। আচমকা তিনি হৃদরোগে আক্রান্ত হন। উপস্থিত অন্যরা চটজলদি তাঁর শুশ্রূষা করে হাসপাতালে নেওয়ার চেষ্টাও করেন। কিন্তু ডাকা সত্বেও  জিআরপি বা আরপিএফের কোন সাড়া মেলেনি বলে তাঁদের অভিযোগ। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। এই মৃত্যুর  ঘটনায় এলাকায় শোকের ছায়া নামে। রেল পুলিশ তাদের গাফিলতির কথা অস্বীকার করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*