বেড়াতে গিয়ে বিপত্তি। ব্যাংককে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হলো এক ভারতীয় পর্যটকের। আহত আরও এক ভারতীয়।
রবিবার বিকেলে ব্যাংককের সেন্টারা ওয়াটারগেট প্যাভেলিয়ন শপিংমলের সামনে দু’দল তরুণের মধ্যে গুলির লড়াইয়ের মাঝে পড়ে মৃত্যু হয় ওই ভারতীয় নাগরিকের। আহত হয়েছেন স্থানীয় আরও ৩ জন।
মেট্রোপলিটন পুলিশের মেজর জেনারেল জিনহুয়া নিউজ এজেন্সিকে জানিয়েছেন, কারা এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে এখনও জানা যায়নি। তবে দুষ্কৃতীরা যে এক-৪৭ ব্যবহার করেছে সে বিষয়ে নিশ্চিত হয়েছে থাই পুলিশ।
থাই পুলিশের প্রাথমিক অনুমান পার্কিং লটে গাড়ি রাখা নিয়েই দু’দল তরুণের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর মাঝে পড়েই মৃত্যু হয় ভারতীয় নাগরিকের।

Be the first to comment