রোজদিন ডেস্ক: বাংলাদেশের বরিশালের মেহেন্দিগঞ্জে কয়েকজন বোরখা পরে এসে এক কৃষক কে হত্যার ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশ জানায়, শনিবার বিকেলে কবির হোসেন বেপারি (৫৫)অটোয় চড়ে গাজিরহাট যাচ্ছিলেন। রাস্তায় বোরখা পরা কয়েকজন তাঁকে অটো থেকে নামিয়ে মারধর করে, তাঁকে কুপিয়ে মেরে উধাও হয়। স্থানীয় মানুষ রক্তাক্ত অবস্থায় তাঁকে দেখে পুলিশে খবর দেন। পুরানো শত্রুতার জেরে এই নৃশংস হত্যা বলে পুলিশের অনুমান।।হত্যাকারী দের খোঁজ চলছে।

Be the first to comment