পশ্চিমবঙ্গ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী দের আম পাঠালো বাংলাদেশ

Spread the love

রোজদিন ডেস্ক: বাংলাদেশ সরকার পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা কে সুমিষ্ট আম উপহার পাঠিয়েছে। বাংলাদেশের প্রসিদ্ধ হরিভাঙা ও আম্রপালি প্রজাতির এই আম
দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের এক সুমিষ্ট বার্তা বলে ওয়াকিবহাল মহল মনে করেন। বিজেপি শাসিত দুই বাংলাভাষী রাজ্যকে আম পাঠানো নিয়ে খুশি সংশ্লিষ্ট রাজ্য সরকার গুলি ও।
সূত্রের খবর যশোরের বেনাপোল স্থল বন্দর ও ব্রাহ্মণবেরিয়ার আখাউরা স্থল বন্দর দিয়ে পশ্চিম বঙ্গ ও ত্রিপুরায় এই আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার।
আগরতলায় ছয়শো কিলো ও কলকাতায় পাঁচশো কিলো আম পাঠালো হয়েছে। এর মধ্যে দুই মুখ্যমন্ত্রী র জন্য একশো কিলো করে আম এসেছে।
রাজ্যে বিজেপি সরকার আসার পর অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানো নিয়ে চাপা উত্তেজনার আবহে এই আম কূটনীতি সৌহার্দ্য র সুবার্তা এনেছে বলে রাজনৈতিক মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*