সপ্তাহে দু’দিন ছুটির দাবিতে ব্যাঙ্ক ধর্মঘটে বিপুল ভোগান্তির আশঙ্কা গ্রাহকদের

Spread the love

রোজদিন ডেস্ক : সপ্তাহে শনি ও রবি দু’দিন ছুটি চাই। পাঁচ দিনের বেশি কর্মদিবস নয়। দীর্ঘদিনের দাবিপূরণের জন্য আগামী ২৭ জানুয়ারি দেশব্যপী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন্স বা ইউএফবিইউ। এই একদিনের ধর্মঘটের ফলে বিপুল ভোগান্তির মুখে পড়তে চলেচেন গ্রাহকরা। এই ধর্মঘটের ফলে চলতি মাসে এ রাজ্যে টানা পাঁচ দিন বন্ধ থাকতে পারে সমস্ত ব্যাঙ্ক। এ রাজ্যে ২৩ তারিখ শুক্রবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ। ২৪ তারিখ চতুর্থ শনিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২৫ তারিখ রবিবার। ২৬ জানুয়ারি সোমবার প্রজাতন্ত্র দিবসের ছুটি। ২৭ তারি‌খ মঙ্গলবার ধর্মঘট। টানা পাঁচ দিন ব্যাঙ্কের কাজকর্ম বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়তে হবে গ্রাহকদের। গত ৪ জানুয়ারি এক বিজ্ঞপ্তি জারি করে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন জানিয়েছে যে, ২০২৪ সালের মার্চ মাসে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন বা আইবিএ এবং ব্যাঙ্ক ইউনিয়নগুলির মধ্যে একটি চুক্তি সাক্ষরিত হয়েছিল। মজুরি সংশোধনের সেই চুক্তির সময় বাকি দু’টি শনিবার ছুটি ঘোষণা করতে সম্মত হয়েছিল আইবিএ। কিন্তু সরকারের দিক থেকে কোনও সাড়া না পাওয়ার ফলে বাধ্য হয়েই তাঁরা ধর্মঘটের পথে যাচ্ছেন।ইউএফবিইউ জানিয়েছে, ব্যাঙ্ককর্মীরা ইতিমধ্যেই সোম থেকে শুক্র প্রতিদিন অতিরিক্ত ৪০ মিনিট কাজ করতে সম্মত হয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*