BANKSHALL COURT: ধৃত মূল অভিযুক্তের পুলিশি হেফাজত, কর্মবিরতি উঠে গিয়ে আজ থেকে ফের স্বাভাবিক ব্যাঙ্কশাল কোর্টBANKSHALL COURT: ধৃত মূল অভিযুক্তের পুলিশি হেফাজত, কর্মবিরতি উঠে গিয়ে আজ থেকে ফের স্বাভাবিক ব্যাঙ্কশাল কোর্ট

Spread the love

প্রতিবেদন: ব্যাঙ্কশাল আদালতে ডিম ছোড়া ও আইনজীবীদের মারধরের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত কুশল পাণ্ডে। তিনি পরিচিত বিজেপি কর্মী। এদিকে কুশল গ্রেফতার হতেই অনির্দিষ্ট কালের জন্য ডাকা কর্মবিরতি প্রত্যাহার করে নেন আইনজীবীরা। ফলে শুক্রবা থেকে ফের স্বাভাবিক ব্যাঙ্কশাল কোর্ট। ধৃত কুশলকে বৃহস্পতিবার ১২ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত। জানা গিয়েছে, ব্যাঙ্কশাল আদালতে আইনজীবীদের মারধরের ঘটনায় ধৃত বিজেপি কর্মী কুশল পাণ্ডেকে বুধবার গভীর রাতে হেয়ার স্ট্রিট থানা গ্রেফতার করে। বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশ করা হয়। কুশলের গ্রেফতারির পর লালবাজার অভিযানের কর্মসূচি স্থগিত রাখেন আইনজীবীরা। কুশলের আইনজীবী না থাকায় তাঁর সঙ্গে কথা বলেন বিচারক। গোটা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান কুশল। তিনি বলেন, আইনজীবীদের সঙ্গে আমার কোনও বিবাদ নেই। আইনজীবীরা সেই সময়ে তাঁদের নির্দিষ্ট পোশাকে না থাকায় ভুলক্রমে এই ঘটনা ঘটেছে। বিচারক তাঁকে ১২ তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*