BARANAGAR MURDER: বরানগরে যুবতীর রহস্যমৃত্যু, দিল্লি থেকে গ্রেফতার এক

Spread the love

প্রতিবেদন: উত্তর ২৪ পরগনার বরানগর কয়েকদিন আগে বন্ধ ফ্ল্যাট থেকে এক যুবতীর দেহ উদ্ধার হয়। সেই ঘটনার তদন্তে নেমে মৃতার মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে দিল্লি থেকে একজনকে গ্রেফতার করল বরানগর থানার পুলিশ। নাম ধরমবীর। প্রাথমিক ভাবে তদন্তকারীরা মনে করছেন, এই যুবকের সঙ্গেই প্রেম ছিল মৃত যুবতী অঞ্জলি সাউয়ের। তবে কেন তাঁকে খুন করা হল, তা নিয়ে এখনও ধোঁয়াশায় রয়েছে পুলিশ। যুবতীর মোবাইল, গয়না খুনের পর হাতিয়ে নিয়েছিল অভিযুক্ত। তারপর সেই মোবাইল থেকেই তাঁর পরিবারের সদস্যদের মেসেজও পাঠিয়েছিল অভিযুক্ত। এখন ধৃতকে জেরা করে ঘটনায় আরও কেউ যুক্ত ছিল কিনা তা দেখতে চাইছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*