রোজদিন ডেস্ক :
বারুইপুরে গত জুলাই মাসে বালিকা ধর্ষণ (Baruipur Rape Case), হত্যার ঘটনায় আজ চার্জশিট পেশ করলো পুলিশ। ঘটনার ষাট দিনের মধ্যে বারুইপুর আদালতে সাতশো দুই পাতার চার্জশিট পেশ করা হয়েছে বলে জানা যায়।
সূত্রের খবর হাড়হিম করা এই নৃশংস ঘটনায় চার জনকে অভিযুক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে অন্যতম অভিযুক্ত প্রভাস মন্ডল আগেই পুলিশের সঙ্গে এনকাউন্টারে প্রাণ হারান। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইন ও লাগু করা হয়েছে।
উল্লেখ্য, গত ৪ জুলাই বারুইপুরের এই নৃশংস ঘটনায় রাজ্যব্যাপী আলোড়ন ওঠে। স্থানীয় মানুষ বিক্ষোভে ফেটে পড়েন৷ তুমুল জনরোষে গণপিটুনিতে এক যুবক প্রাণ হারান। তাঁর অটো করেই বালিকাকে নিয়ে যাওয়া হয়েছিল বলে স্থানীয় মানুষ অভিযোগ করেছিলেন। পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুর গিয়ে তাঁকে ক্লিনচিট দেন। নিহত যুবকের দাদাকে চাকরি, পরিবারকে আর্থিক সহায়তাও দেন।
পুলিশ এই ঘটনার দ্রুত তদন্ত করে চার্জশিট পেশ করলো।
অন্যদিকে গণপিটুনিতে যুবক নিহত হওয়ার ঘটনায় সিপিএম নেতা লাহেক আলি-সহ বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করেছে।
মা গুরুতর অসুস্থ থাকায় গতকাল উচ্চ আদালত লাহেক আলিকে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে।

Be the first to comment