২০০২ – এর তালিকা থেকে বাদ ৪৮ জন বৈধ ভোটারের নাম, শোরগোল বসিরহাটে

Spread the love

রোজদিন ডেস্ক : বসিরহাটে ২০০২ এর নতুন ভোটার লিস্ট থেকে উধাও ৪৮ জন ভোটারের নাম। আর তা নিয়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। তবে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা বঞ্চিতদের আশ্বস্ত করে জানিয়েছেন এই নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করবেন তাঁরা। অভিযোগ, বসিরহাট ১ ব্লকের নিমদাড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের তৎকালীন হাসনাবাদ বিধানসভার অংশ নাম্বার ৯৬ -৫১ নম্বর বুথের ঘটনা। তৎকালীন ২০০২ এ ভোটার লিস্টে ভোটারের সংখ্যা ছিল ৮৯৬ জন। বর্তমানে নির্বাচন কমিশন যে নতুন ভোটার লিস্ট আপলোড করেছে সেই লিস্টে ৮৪৮ জনের নাম নথিভুক্ত হয়েছে। বাদ গিয়েছে ৪৮ জন ভোটারের নাম। নাম বাদ যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন বসিরহাট এলাকার মানুষ। তাদের দাবি, নির্বাচন কমিশন নতুন করে ২০০২ এর ভোটার লিস্ট আপলোড করে এই বাদ যাওয়া ভোটারদের নাম নথিভুক্ত করতে হবে। এরমধ্যে ২২ জন হিন্দু বাকি ২৬ জন মুসলিম সম্প্রদায়ের। এদের অনেকেই দীর্ঘদিনের ভোটার। এভাবে হঠাৎই এসআইআর চালুর মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে গ্রামে। ৮৪৯ থেকে ৮৯৬ জন এর মধ্যে ৪৮ জন বাদ হয়ে গেছে, ফলে এক প্রকার আতঙ্কে দিন কাটাচ্ছেন তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*