রোজদিন ডেস্ক: উত্তরাখন্ডের চামোলিতে ভালুকের আক্রমণে দুই মহিলার মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকার গ্রামগুলিতে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। সূত্রের খবর, দুই মহিলা লক্ষ্মী দেবী (৪২) ও বিমলা দেবী (৫৫) পোখারির নাইল গ্রাম পঞ্চায়েতে নিকটবর্তী বনাঞ্চলে গেছিলেন। আচমকাই একটি ভালুক তাঁদের আক্রমণ করে। তাঁরা সম্পর্কে দুই জা। তাঁদের আর্ত চিৎকারে স্থানীয় মানুষ ছুটে গিয়ে তাঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। কিন্তু শেষ রক্ষা হয় নি। এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে স্থানীয় মানুষ বিক্ষোভ দেখান। বন্য প্রাণী দের আক্রমণ থেকে গ্রামবাসীদের রক্ষার দাবি জানান।
এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। খুনী ভালুক টি কে ধরার জন্য তাঁরা দাবি জানান।

Be the first to comment