রোজদিন ডেস্ক, কলকাতা:- একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আগামী ২৪ ঘণ্টা পর দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি, ঝড়ের তাণ্ডব চলছে একটানা। যার জেরে আরও কমবে তাপমাত্রার পারদ। ঘূর্ণাবর্তের জেরে বাংলার আবহাওয়ার বিরাট বদল।
দক্ষিণবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি বিক্ষিপ্তভাবে সব জেলাতে। দমকা ঝোড়ো হাওয়া বইবে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টি কলকাতা সহ সব জেলাতে। অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। বৃহস্পতি ও শুক্রবারেও ভারী বৃষ্টি চলবে পশ্চিমের জেলাগুলিতে।
দক্ষিণবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। যার জেরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হচ্ছে রাজ্যে। এর ফলে তাপমাত্রা বেশ কিছুটা কমবে। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Be the first to comment