রোজদিন ডেস্ক :
৫ মের পর এই রাজ্য ভাইপো ট্যাক্স মুক্ত হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আজ জানিয়েছেন।
উত্তর পাড়ায় নির্বাচনী প্রচারে তিনি বলে, সিন্ডিকেটরাজ, ভাইপো ট্যাক্সে রাজ্যের মানুষ বিরক্ত। ৫ মে সব সিন্ডিকেট ওয়ালারা এখান থেকে পালাবে। এখানে কেউ আর ভাইপো ট্যাক্স নিতে পারবে না।
আজ হিঙ্গলগঞ্জ ও উত্তরপাড়ায় দুটি জনসভা করেন তিনি। রোড শো করেন ব্যারাকপুরে।
গত কয়েকদিন ধরে রাজ্যে ঘাঁটি গেড়ে বসে আছেন মোদিজির সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ। এই নির্বাচনকে পাখির চোখ করেছেন তাঁরা।
অনুপ্রবেশকারী, সিন্ডিকেট রাজ, দুর্নীতি ইত্যাদি নিয়ে সর্বত্র উচ্চ কণ্ঠে প্রচার করছেন। দুষ্কৃতিদের বিরুদ্ধে রীতিমত হুঙ্কার দিচ্ছেন।
অমিত শাহ আজ আরও বলেন, রাজ্যকে দাঙ্গামুক্ত করার নির্বাচন এটি। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, তাঁদের কার্যকর্তারা থাকতে এখানে বাবরি মসজিদ কখনই হতে দেবেন না।
গতকালের প্রথম দফার নির্বাচনে ব্যাপক সংখ্যায় ভোট তাঁরাই পেয়েছেন বলে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রীর দাবি।
অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তাঁর দলের দাবি, এবার ও রাজ্যের ক্ষমতায় আসছেন তাঁরাই।
নির্বাচন কমিশনের নজর আগামী ২৯ এপ্রিল শান্তিপূর্ণভাবে ভোটদান পর্ব সম্পন্ন করার।

Be the first to comment