আগামী মাসেই বিহার (Bihar) বিধানসভা নির্বাচন হবে

Spread the love

রোজদিন ডেস্ক : আগামী নভেম্বর মাসে বিহার (Bihar) বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমার জানিয়েছেন।  নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলির সংগে বৈঠক করতে গতকাল ই কমিশনের ফুল বেঞ্চ পাটনা গেছেন। আজ দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সানধু ও বিবেক যোশিকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন জ্ঞানেশ কুমার।  বিহারে SIR-এর ফলে ভোটার তালিকায় শুদ্ধিকরণ হয়েছে বলে দাবি করেন। আগামী ২২ নভেম্বর নীতিশ কুমারের নেতৃত্বাধীন সরকারের মেয়াদ শেষ হচ্ছে। এর আগেই ওখানে নির্বাচন হবে বলে জানান।।

CEC বলেন, বিহারের নির্বাচনে একাধিক নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। পরে দেশের সব রাজ্যেই তা কার্যকর করা হবে। এর অন্যতম হল, ভোটার তালিকায় নাম নথিভুক্ত হওয়ার ১৫ দিনের মধ্যে তা পৌঁছে দেওয়া নিশ্চিত করতে SOP চালু হয়েছে। বুথ প্রতি ১২০০ ভোটার ভোট দেবেন বলে তিনি জানান।

এর আগে বিহারের খসড়া ভোটার তালিকায় ৬৫ লক্ষ জনের নাম বাদ যাওয়ায় দেশব্যাপী তোলপাড় ওঠে। কংগ্রেস-সহ বিরোধী দলগুলি এর প্রতিবাদে সরব হন। চূড়ান্ত ভোটার তালিকায় নাম বাদের সংখ্যা ৩ লক্ষ ৬৬ হাজার।

CEC জ্ঞানেশ কুমার আরও বলেন,এই প্রথম নির্বাচন কমিশন বুথ স্তরের আধিকারিকদের (BLO) প্রশিক্ষণ দিয়েছে। প্রতি কেন্দ্রে একজন করে ERO থাকবেন। প্রতিটি বুথে  ১০০% ওয়েব কাস্টিং-এর ব্যবস্থা থাকবে বলে ও আশ্বাস দেন। ২২ বছর পর বিহারে SIR হল বলে তিনি জানান।

সূত্রের খবর, শাসক ও বিরোধী উভয় পক্ষই এক বা দু-দফায় নির্বাচন পর্ব শেষ করার জন্য কমিশনকে প্রস্তাব দিয়েছে। কমিশন সব দিক খতিয়ে দেখে শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জ্ঞানেশ কুমার জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*