বিহারের শেষ দফার নির্বাচনে আজ সব পক্ষের প্রচার তুঙ্গে

Spread the love

রোজদিন ডেস্ক : হেমন্তের সূর্য ডোবার সঙ্গে আজ বিহার নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনী প্রচারের সমাপ্তি হল। ক্ষমতাসীন এনডিএ ও প্রধান বিরোধী মহাগটবন্ধনের শীর্ষ নেতারা আজ নির্বাচনী প্রচারে অংশ নেন। ভোট কুশলী প্রশান্ত কিশোরের দল জন সূরজ পার্টিও বিহারের হাই ভোল্টেজ নির্বাচনের আসরে আছে। পরশু মঙ্গলবার বাকি ১২২টি আসনে ভোট গ্রহণ হবে। ১৪ নভেম্বর ফল ঘোষণা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রমুখ নির্বাচনি প্তচারে লাগাতার আরজেডি ও কংগ্রেস-কে নানাভাবে আক্রমণ শানিয়েছেন। বিরোধী মহাগটবন্ধনের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদব, কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী, প্রিয়াংকা গান্ধী প্রমুখ নির্বাচনী প্রচারে মূলত বিজেপি কে নিশানা করে তোপ দেগেছেন। ভোট কুশলী প্রশান্ত কিশোর কোন জোটেই যাননি, তিনি আগেই বলেছেন, যেই জিতুক, সরকার গড়বে বিজেপি। এর কারণ হিসাবে বিধায়ক কেনাবেচায় দেশব্যাপী গেরুয়া শিবিরের পারদর্শিতা র (!) তিনি ইঙ্গিত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকালই একাধিক প্রচার সমাবেশে আরজেডি-কে তুলোধোনা করেন।
আজ প্রচারের শেষ দিনে অমিত শাহ, রাজনাথ সিং, শিবরাজ সিং চৌহান প্রমুখ কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রমুখ একাধিক সমাবেশে মহাগটবন্ধনের বিরুদ্ধে ঝড় তোলেন।
অন্যদিকে কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী আজ একাধিক সমাবেশে বিজেপি র বিরুদ্ধে ভোট চুরি র অভিযোগ নিয়ে সরব হন। এই জোটের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদব আজ দাবি করেন, তাঁর মাত্র ১৭ মাসের উপমুখ্যমন্ত্রিত্বকালে বিহারে ৫ লক্ষ জন যুবক সরকারি চাকরি পেয়েছিলেন।এবার তাঁদের আর একবার সরকার গড়ার সুযোগ দিলে যেসব পরিবারে কেউ সরকারি চাকরিজীবী নেই, সেখানে একজনকে এই চাকরি দেওয়া হবে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ দাবি করেন, বিহারে এনডিএ আমলে প্রচুর উন্নয়ন হয়েছে।
জন সূরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর ও আজ পূর্ব চম্পারনের কল্যাণ পুরে রোড শো করে ছেন।
গত কয়েকদিনে সব পক্ষের তুমুল প্রচার শেষে এখন বিহার শান্ত। পরশুর নির্বাচনে ১৩৬ জন মহিলা প্রার্থী-সহ ১৩০২ জন প্রার্থী আছেন।একজন তৃতীয় লিঙ্গের প্রার্থী ও আছেন বলে জানা যায়। ৩ কোটি ৭০ লক্ষ ভোটদাতা এই নির্বাচনে অংশ নেওয়ার কথা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*