রোজদিন ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দার্জিলিং পাহাড়ে ফের সক্রিয় মোর্চা নেতা বিমল গুরুং!! গতকাল কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী কিরেন রিরিজুর সঙ্গে তাঁর সাক্ষাত এই জল্পনা উসকে দিয়েছে। গতবার বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিলেন গুরুং। এবারও তিনি একই পথে যাবেন কিনা তা নিয়ে গুঞ্জন উঠেছে। একসময় পাহাড়ের একছত্র অধিপতি বিমল গুরুং নানা কারণে অনেকটাই কোণঠাসা। একদা তাঁরই ঘনিষ্ঠ অনীত থাপা এখন জিটিএ-র প্রধান। পাহাড়ে তাঁর আধিপত্যও বৃদ্ধি পেয়েছে।
দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা বিমল গুরুংকে তাঁর গুরু বলে মানেন। মোর্চা বিধানসভা নির্বাচনে লড়তে চাইলে তাঁরা স্বাগত জানাবেন।

Be the first to comment