পর্দায় ভালো মানুষের চরিত্রে অভিনয় করা এই অভিনেতার বিরুদ্ধে মুখ খুললেন বিনতা নন্দা; পড়ুন!

Spread the love

একের পর এক মুখোশ খুলছে বলিউডের রথী মহারথীদের। কে কে যৌন নিগ্রহে জড়িত, কারা অভিযুক্ত ধর্ষণে তা নিয়ে এখন তোলপাড় মুম্বই। নানা পটেকর, রজত কাপুরের পর এবার অলোক নাথ। পর্দায় ভালো মানুষের চরিত্রে অভিনয় করা এই অভিনেতার বিরুদ্ধে মুখ খুলেছেন বিনতা নন্দা। নয়ের দশকে টিভি শো তারা-র অভিনেত্রী তিনি। বিনতা জানিয়েছেন, দুই দশক আগে অলোকনাথ তাঁকে যৌননিগ্রহ করেছেন। ১৯ বছর ধরে তিনি এই মুহূর্তের জন্য অপেক্ষা করেছিলেন। “সংস্কারী” “নয়ের দশকের টিভি স্টার” “প্রধান চরিত্রের অভিনেতা” বলে অভিযুক্তকে তাঁর বর্ণনায় সবাই বুঝে নিয়েছেন, তিনি অলোকনাথই।

অলোকনাথ টিভির পর্দায় ভালো চরিত্র গঠনের সংলাপ বলা এক ভালো পিতার ভূমিকায় অভিনয় করতেন। বিনতা লিখেছেন, অলোকনাথ মদ্যপ। তাঁর বাড়িতে রাত দুটোর সময় একটা পার্টিতে তাঁর মদে কিছু মেশানো হয়। ফেরার সময় অলোকনাথ তাঁকে একটা গাড়িতে তোলেন। তারপর নিজের বাড়িতেই ধর্ষিতা হন তিনি। সবাই তাঁকে ঘটনাটা ভুলে যেতে বলেন। পরে একটি টিভি চ্যানেলে কাজ করার সময় আবার তাঁর সঙ্গে অলোকনাথের দেখা হয়। তিনি তাঁর বাড়িতে যেতে রাজি হন, কারণ তখন তাঁর টাকার দরকার ছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*