রোজদিন ডেস্ক, কলকাতা :- ফের খুন? পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি! ভাঙড়ের তৃণমূল নেতা খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের তৃণমূল অঞ্চল সভাপতি খুন বীরভূমে। ভাঙড়, ইংরেজবাজারের পর এবার সাঁইথিয়া ! বীরভূমে খুন তৃণমূলের অঞ্চল সভাপতি। নিহত সাঁইথিয়ার শ্রীনিধিপুর অঞ্চলের তৃণমূল সভাপতি পীযূষ ঘোষ।
সূত্রের খবর, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুনের অভিযোগ। বাড়ি থেকে এক কিলোমিটার দূরে রাস্তা থেকে দেহ উদ্ধার হয়েছে। দেহের পাশে দাঁড় করানো ছিল বাইক। রাস্তায় বাইক থামিয়ে পিছন থেকে মাথায় গুলি করে খুনের অভিযোগ। ঘটনায় ২ মহিলা-সহ আটক ৩ জন।
বিশেষ সূত্রের খবর, গতকাল রাত ১২ টায় ফোন এসেছিল তৃণমূলের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষের কাছে। ফোন পাওয়ার পরেই পীযূষ ঘোষ বেরিয়ে গিয়েছিলেন। বাড়ি থেকে ঠিক ১ কিমি দূরেই তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পীযূষ ঘোষের মাথার পিছনে গুলি করা হয়।
পীযুষ ঘোষের স্ত্রী বলেন, ‘ সব রাজনীতি! শেষ করে দিল আমাদের পরিবারকে। আমার স্বামীকে যে মেরেছে, তার যেনও শাস্তি হয়। আমার বড় ছেলে যেনও সরকারি একটা চাকরি পায়। সব কিছু রাজনীতির জন্য হল। রাজনীতি করতে বারণ করেছিলাম আমি। যে যেওনা। আমাদের কিছু অভাব নেই। তাও যেত।’

Be the first to comment