Birthday of Uttamkumar : শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, একাধিক অনুষ্ঠান রাজ্যে

Spread the love

রোজদিন ডেস্ক : Birthday of Uttamkumar : 
আপামর বঙ্গবাসীর প্রিয় মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষে গভীর শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ সমাজ মাধ্যমে পোস্ট করেন , তাঁর মূর্তিতে মাল্যদান করেন তিনি। কিংবদন্তি নায়ক কে স্মরণ করে বলেন, আজ শুধু এই রাজ্য নয়, সারা দেশের চলচ্চিত্র জগতের গর্বের দিন। টালিগঞ্জে মহানায়কের মূর্তিতে তাঁর ই প্রথম মাল্যদান করার কথা থাকলেও পাশে বসা প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিক কে দিয়েই তা করান মুখ্যমন্ত্রী।
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমাজমাধ্যমে উত্তমকুমারের স্মরণে শ্রদ্ধা জানিয়েছেন, অনুষ্ঠানে তার উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। জানান, আগামীকাল মহানায়কের নামাঙ্কিত এক প্রতিষ্ঠানের ভূমিপূজা হবে।
তাঁর নামাঙ্কিত সব প্রতিষ্ঠান সংস্কার ও পুনর্নির্মাণ করার কথা বলেন। ভারত সরকার তাঁর শতবর্ষ উপলক্ষে বিশেষ মুদ্রা ও ডাকটিকিট প্রকাশ করছে। অনুষ্ঠানে প্রসেনজিৎ, দেব,জিৎ, ঋতুপর্ণা সেনগুপ্ত, পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ প্রমুখ সহ টলিউডের বিশিষ্ট অভিনেতা, কলা কুশলিরা উপস্থিত ছিলেন।
মুখ্যমন্ত্রী আরও জানান, প্রয়াত মহানায়কের জন্মদিনটি তাঁরা উৎসবের মত পালন করবেন, প্রয়াণ দিবসে স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি দেবেন।
রাজ্যে চলচ্চিত্র জগতের পরিস্থিতি নিয়ে আক্ষেপ ব্যক্ত করে মুখ্যমন্ত্রী বলেন, এক সময় এই রাজ্য চলচ্চিত্র শিল্পের পথ প্রদর্শক ছিল। সেই হৃত গৌরব ফিরিয়ে আনতে তাঁরা সব রকম সহায়তা করবেন৷ এর জন্য সরকার কোন মাতব্বরি, খবরদারি, রাজনীতি করবে না বলে দৃঢভাবে জানান৷
মহানায়কের জন্মদিন উপলক্ষে আজ দিন ভর কলকাতা সহ সারা রাজ্যে নানা বর্ণময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*