রোজদিন ডেস্ক : ফের ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রীর। এবার থেকে বিশ্বকর্মা পুজোতেও (Biswakarma puja) ছুটি থাকবে রাজ্যে। আজ জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই কথা জানান। পরিযায়ী শ্রমিকদের সম্মানে এই ছুটি ঘোষণার সিদ্ধান্ত তাঁর।
প্রসঙ্গত, ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন পুজো পার্বণে অকৃপণভাবে ছুটি দেন মুখ্যমন্ত্রী। দুর্গাপূজার ছুটি যেমন বেড়েছে, তেমনি পাল্লা দিয়ে বেড়েছে বিভিন্ন পার্বণের ছুটিও। এবার যুক্ত হল বিশ্বকর্মা পুজোও। এতে খুশি শ্রমিক মহল।

Be the first to comment