রোজদিন ডেস্ক :
সিএমআরএল তদন্তে শীর্ষ আদালতের রায়ে সাময়িক স্বস্তি পেলেন কেরলমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। শুক্রবারই ইডি তাঁকে এই বিষয়ে জিজ্ঞাসা বাদের জন্য ডেকেছিল। আজ শীর্ষ আদালত এই তদন্ত সাত দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। এই ছাড়া পিনারাই বিজয়ন ও তাঁর পরিবার উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে আবেদন করতে পারবেন। এই তদন্ত নিয়ে ইডি-কেও শীর্ষ আদালত সতর্ক করেছে বলে জানা যায়।
উল্লেখ্য, কেরলমের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কন্যার সংস্থা কাজ না করে সিএমার এলের থেকে অর্থ নেওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ। ইডি এই তদন্ত করছে। কংগ্রেস নেতৃত্বাধীন নতুন সরকার এই সব নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী কে জিজ্ঞাসাবাদের ছাড়পত্রও দিয়েছে। যদিও এই সিদ্ধান্ত নিয়ে দল ও সরকারের অভ্যন্তরে মতানৈক্য আছে বলে জানা যায়।
আজ শীর্ষ আদালতের রায় কেরলম সরকারের কাছে ধাক্কা বলে রাজনৈতিক মহল মনে করেন। যদিও বিজেপি রাজ্য সভাপতি রাজীব চন্দ্রশেখর বলেন, এই স্বস্তি সাময়িক। শীর্ষ আদালত বিজয়নের বিরুদ্ধে এফ আই আর না করার আবেদন খারিজ করেনি।
সিপিএম নেতৃত্ব শীর্ষ আদালতের নির্দেশকে স্বাগত জানিয়েছে। দলের অন্যতম শীর্ষ নেতা কে এন বালাগোপাল একে মুখ্যমন্ত্রী ভি ডি সতীশনের পক্ষে ধাক্কা মনে করেন। একে তাঁরা মোদি – ভি ডি – ইডির গোপন সংযোগ বলে তোপ দেগেছেন।
শীর্ষ আদালতের নির্দেশে সাময়িক স্বস্তি পেলেও এই তদন্ত নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবার যথেষ্ট অস্বস্তি তে আছেন বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment