রোজদিন ডেস্ক : নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী দিল বিজেপি। গেরুয়া শিবিরের প্রার্থী হচ্ছেন আশিষ ঘোষ। দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত আশিস চারবার গ্রাম পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
স্থানীয় সূত্রে খবর, পেশায় চাষি আশিস মণ্ডল সভাপতি ছিলেন। কিষানমঞ্চের মোর্চার ব্লক সভাপতির দায়িত্বও সামলেছেন। বর্তমানে জেলা বিজেপির কার্যনির্বাহী সদস্য। পাশাপাশি কালীগঞ্জ বিধানসভায় বিজেপির আহ্বায়কও বটে। চারবার গ্রাম পঞ্চায়েত সদস্যও ছিলেন তিনি। সবমিলিয়ে জেলা রাজনীতিতে পোড়াখাওয়া আশিস ঘোষকে প্রার্থী করল পদ্মশিবির। ইতিপূর্বে তৃণমূল এবং বাম সমর্থিত কংগ্রেসও তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে।
প্রসঙ্গত, ১৯৭৭ থেকে ২০১১ সাল পর্যন্ত কালীগঞ্জে লড়ত আরএসপি। ২০১৬ এবং ২০২১ সালের ভোটে বামেদের সমর্থনে লড়েছিল কংগ্রেস। ২০১৬ সালে জয়ও পেয়েছিলেন কংগ্রেস প্রার্থী। কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে ২০১১ ও ২০২১ সালে জয়ী হয়েছিলেন নাসিরউদ্দিন। তাঁর মৃত্যুর কারণে তিন মাস বিধায়কশূন্য ছিল কালীগঞ্জ। সেখানেই আগামী আগামী ১৯ জুন বৃহস্পতিবার উপনির্বাচন হবে। ভোটগণনা ২৩ জুন।

Be the first to comment