রোজদিন ডেস্ক : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম কে বন্দনার পর এবার তাঁর পরিবারের সদস্য কে বিধানসভা নির্বাচনে প্রার্থী করলো বিজেপি। উত্তর ২৪ পরগণার নৈহাটি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী করা হয়েছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বংশধর সৌমিত্র চ্যাটার্জিকে। যা নিঃসন্দেহে বড় চমক বলে রাজনৈতিক মহল মনে করেন।
সংসদে বন্দে মাতরম নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বঙ্কিমচন্দ্রকে “বঙ্কিমদা” সম্বোধন করে বিড়ম্বিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যের শাসক টিএমসি-র তীব্র বাক্যবাণের শিকার হয়েছিলেন। পরে সে ভুল তিনি শুধরেও নেন। সাহিত্য সম্রাটের পরিবারের সদস্যকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করে তাঁকে শ্রদ্ধা, সম্মান জানানোর প্রয়াস নেওয়া হল বলে রাজনৈতিক মহল মনে করেন।

Be the first to comment