রোজদিন ডেস্ক : বীরভূমের পাথর খাদানে ধস নেমে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন তিন শ্রমিক। সোমবার রাজগ্রামের জিতপুরে এই দুর্ঘটনা হয়। নিহতর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এই মর্মান্তিক দুর্ঘটনা র খবরে এলাকায় আতঙ্ক, উত্তেজনা দেখা দেয়। টিএমসি-র জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সিরাজুল ইসলামের মালিকানাধীন এই খাদান অবৈধ বলে অভিযোগ উঠেছে ।
এআইইউটিইউসি-র রাজ্য সম্পাদক অশোক দাস এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। তিনি নিহতদের পরিবার পিছু ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, দোষীদের শাস্তির দাবি করেন। অবৈধ খাদানে কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনা আর যাতে না হয়, সেই বিষয়ে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি করেন।

Be the first to comment