দশে দশ

Spread the love
  1. জম্মু-কাশ্মীরের পহেলগামের লারিপোরা এলাকার এক রিসর্টে সোমবার গভীর রাতে আগুন লেগে যায়। রিসর্টের তিন কটেজ ও একটি গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। দমকল বাহিনী এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
  2. শিবপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে অভিনেতা রুদ্রনীল ঘোষের নাম ঘোষণার পর থেকেই দলীয় কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা গেল।
  3. আলিপুরদুয়ার বিধানসভাতে বিজেপি প্রার্থী পরিতোষ দাসের নাম ঘোষণা হওয়ায় বিজেপি কর্মীদের বিক্ষোভ। পার্টি অফিসে ভাঙচুর।
  4. মঙ্গলবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বিকেল বা সন্ধ্যার দিকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  5.  সোমবার সন্ধ্যা নামতে ঝমঝমিয়ে বৃষ্টি নামে শহরে। এরপর শুরু হয় ঝড়। কলকাতা, মেদিনীপুর, হাওড়া, হুগলি সহ একাধিক জেলায় রীতিমতো তাণ্ডব চলে ঝড়ের। কলকাতায় ৭২ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড় হয়।
  6. নারকেলডাঙা এলাকার কসাইবস্তি ক্রস লেনে একটি বেআইনি সাততলা বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। নারকেলডাঙা থানার পুলিশ এখনও পর্যন্ত কার্যকর করতে পারেনি। এ বার তাই খোদ কলকাতার পুলিশ কমিশনারকে হাইকোর্ট এ ব্যাপারে মাঠে নামার নির্দেশ দিয়েছে।
  7. আফগানিস্তানের কাবুলে একটি হাসপাতালে ওই এয়ারস্ট্রাইক চালানো হয় বলে জানিয়েছে আফগানিস্তানের তালিবান সরকার।  হাসপাতালে ঝলসে মৃত্যু চিকিৎসক সহ অন্তত ৪০০ জনের। আহত হয়েছেন ২৫০-র বেশি মানুষ।
  8. ইজ়রায়েলের গ্যালিলি অঞ্চলে আকাশপথে ড্রোন অনুপ্রবেশের আশঙ্কায় সতর্কতা জারি করেছে সে দেশের প্রশাসন।
  9. ফের হামলা চালানো হলো বাগদাদে আমেরিকান দূতাবাস লক্ষ্য করে । মঙ্গলবার ভোরে সেখানে ড্রোন এবং রকেট হামলা হয়েছে।
  10. চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-র সঙ্গে বৈঠক স্থগিত করে দেওয়ার হুমকি দিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*