মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত সমূহ 

Spread the love

রোজ দিন ডেস্ক :

মন্ত্রিসভার প্রথম বৈঠকে অনুপ্রবেশ বন্ধে জমি দেওয়ার সিদ্ধান্ত। ৪৫ দিনের মধ্যে বিএসএফ-কে জমি দেওয়ার সিদ্ধান্ত।

আজ থেকেই আয়ুষ্মান ভারতে যুক্ত হচ্ছে রাজ্য।

কোন চালু কল্যাণমূলক প্রকল্প বন্ধ হবে না। তবে মৃত, অন্য দেশের কেউ তা পাবেন না, সব কিছু স্বচ্ছভাবে হবে।

জনগণনার বিজ্ঞপ্তি গত বছর জুন মাসে এলেও কার্যকর হয়নি, আজ থেকে তা কার্যকর হচ্ছে।

প্রধানমন্ত্রী বেটি পড়াও, বেটি বাঁচাও, বিশ্বকর্মা যোজনা, ফসল বিমা সহ সব কেন্দ্রীয় প্রকল্প চালু হবে।

বিশ্বকর্মা যোজনায় ৮ লক্ষ ৬৫ হাজার আবেদন কেন্দ্রকে পাঠানো হয়নি। তা চালু হবে।

বিজেপি সরকার যে ৩২১ জনের আত্মবলিদানে হয়েছে, তাঁদের পরিবারের সব দায়িত্ব নেবে রাজ্য সরকার।

কোন সামাজিক প্রকল্প বন্ধ হবে না। সব পোর্টাল আপডেট হবে। চালু থাকা কোন সামাজিক প্রকল্প বন্ধ হবে না, দৃঢভাবে জানান মুখ্যমন্ত্রী।

নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র যা বলে গেছেন তা রূপায়িত হবে বললেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের আমলারা অন্য রাজ্যের মত কেন্দ্রীয় প্রশিক্ষণে যেতে পারবেন।

বেতন কমিশন, ডিএ নিয়ে আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে।

রাজ্য সরকারের চাকরিতে আবেদনের বয়স পাঁচ বছর বৃদ্ধির সিদ্ধান্ত।

ন্যায় সংহিতা চালু হয়নি। আইপিসি, সিআরপিসি অনুযায়ী কাজ হোত। আজ নতুন সরকার তা জানতে পারে৷ এখন থেকে রাজ্যে ন্যায় সংহিতা চালু হোল।

প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সহ একাধিক কেন্দ্রীয় যোজনা চালু হচ্ছে রাজ্যে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*