রোজদিন ডেস্ক : ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় বা শেষ দফায় নির্বাচন। তার আগে আজ রোববার জোর প্রচার চালালো সব দল। আজ শনিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করলেন অশোক গহলট। রাজস্থানে বর্তমানে বিজেপি সরকার চললেও অশোক গেহলট তিনবারের মুখ্যমন্ত্রী ছিলেন। কংগ্রেসের এই অভিজ্ঞ নেতা বিজেপির ও তৃণমূলের বাইনারি পলিটিক্স এর বিরোধিতা করেন। তিনি বলেন মানুষের কর্মসংস্থান ,জীবন যাপনের কথা না ভেবে বিজেপি শুধু হিন্দু মুসলিম করে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে ঠেকাতে পারছে না তার কারণ হলো তারা দুর্নীতিতে যুক্ত।। মমতা বন্দ্যোপাধ্যায় কে জনগণ তিনবার সুযোগ দিয়েছিলেন। তিনি ১৫ বছর ধরে মুখ্যমন্ত্রী। কিন্তু তার সময় গুন্ডারাজ কায়েম হয়েছে। তিনি সারদা নারদা ,রেশনচুরি কাটমানি সহ একাধিক দুর্নীতির কথা উল্লেখ করেন। প্রথম পর্যায়ে নির্বাচনের পর তাদের কার্যকর্তার মৃত্যু নিয়েও শোক ব্যক্ত করেন । বিজেপির সমালোচনা করে তিনি বুলডোজার চালানোর বিরোধিতা করেন।

তবে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে সুর মিলিয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সুযোগ দিয়েছেন বিজেপিকে বাংলায় তাদের পথ প্রশস্ত করার ক্ষেত্রে। তার সময় রাজস্থানে যেমন বিভিন্ন প্রকল্পে উন্নয়ন হয়েছে তেমনি শিল্প বান্ধব পরিবেশ তৈরি হয়,এবং শিল্পায়ন ও হয়। রাহুল গান্ধীর গতকালের কলকাতা সফরের পর তার উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসের তির্যক মন্তব্য কে সমালোচনা করে গেহলট বলেন এরকম ভাষা প্রয়োগ করা উচিত নয়। তবে রাজস্থানে এখন ডাবল ইঞ্জিন সরকার চললেও, তাযে জনদরদী নয় সে কথাও বলেন গেহলট। বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির তাঁরা বিরুদ্ধে কিন্তু তৃণমূলও বিজেপির পথ প্রশস্ত করছে একথা বারবার বলেন তিনি। তাই বাংলাকে বাঁচাতে তৃতীয় পথ অর্থাৎ কংগ্রেসের ওপর ভরসা করা উচিত এবং কংগ্রেসকে ভোট দিয়ে জেতানো উচিত, সাংবাদিক সম্মেলনে একথা বলেন তিনি।

Be the first to comment