Rahul Gandhi র সমালোচনা, ইন্দিরা গান্ধী কে কুৎসিত আক্রমণ বিজেপি সাংসদের

Spread the love

রোজদিন ডেস্ক: আর এস এস, বিজেপি, প্রধানমন্ত্রী কে নিয়ে বৃহস্পতিবার লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীর পরিহাস কে সমালোচনা করতে গিয়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে কুৎসিত আক্রমণ করলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। যা নিয়ে স্তম্ভিত বিভিন্ন মহল।। রাহুল গান্ধী কে আক্রমণ করতে গিয়ে শুক্রবার সমাজ মাধ্যমে তাঁর প্রয়াত পিতামহী ইন্দিরা গান্ধীকে ফিদেল কাস্ত্রোর আলিঙ্গন ও ইয়াসার আরাফতের হাত ধরার ছবি পোস্ট করেন তিনি। সঙ্গে মন্তব্য জোড়েন, রাহুলজি, এটি কি জঠরাগ্নি না কামনার আগুন? সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে রাহুল গান্ধীর আলিঙ্গনে র ছবিও দেন তিনি।
ঘটনা ক্রমে আন্তর্জাতিক ক্ষেত্রে তিন প্রয়াত নেতা ইন্দিরা গান্ধী, ফিদেল কাস্ত্রো ও ইয়াসার আরাফতের মত রাজনৈতিক উচ্চতার ব্যক্তিত্ব বিরল বলা যায়।। তাঁদের নিয়ে নিশিকান্ত দুবের এই পোস্ট নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।।
রাহুল গান্ধী বৃহস্পতিবার আর এস এস – বিজেপি কে ভাঁড়দের দল, বিশ্ব নেতাদের আলিঙ্গন করাকে প্রধানমন্ত্রীর বিদেশ নীতি বলে পরিহাস করেছিলেন। শুক্রবার শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী তাঁকে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, আর কবে উনি সাবালক হবেন! এইসব বলে রাহুল গান্ধী সীমা ছাড়িয়েছেন। দেশকে চালাতে গেলে পরিণত নেতৃত্ব প্রয়োজন, অপেশাদার নাট্যাভিনয় নয় বলেও তোপ দাগেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*