বিজেপির মুখপাত্র বম্বে হাইকোর্টের বিচারপতি! তীব্র প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলির, আর কতটা নগ্ন হবে আমাদের সিস্টেম? প্রশ্ন তৃণমূলের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বম্বে হাই কোর্টে তিনজন আইনজীবীকে বিচারপতি হিসাবে নিয়োগ করেছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন কলেজিয়ামের এই সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক তরজা।

বিরোধদের অভিযোগ বিচারপতি পদে নিয়োগ পাওয়া আরতি অরুণ শাঠে নামে বম্বে হাই কোর্টের ওই আইনজীবী এর আগে মহারাষ্ট্র বিজেপির মুখপাত্র এবং দলের আইন সেলের প্রধান ছিলেন।

বিচারপতি আরতি অরুণ শাঠের বাবাও একই হাই কোর্টের আইনজীবী এবং তিনিও বিজেপি ও আরএসএসের সঙ্গে যুক্ত। এমন একজনকে বিচারপতি করা নিয়ে মহারাষ্ট্রের বিরোধী দলগুলি সরব হয়েছে। তাদের বক্তব্য, আরতি অরুণের যোগ্যতা নিয়ে তাদের কোনও প্রশ্ন নেই। কিন্তু কেন্দ্র ও রাজ্যের শাসক দলের একজন সক্রিয় নেতাকে বিচারপতি করে বিচার ব্যবস্থাকে। কলুষিত করা হচ্ছে।

মহারাষ্ট্রের কংগ্রেস, এনসিপি (এসপি) এবং উদ্ধব ঠাকরের শিবসেনার বক্তব্য, আইনজীবী শাঠের বিচারপতি পদে নিয়োগ বিচার ব্যবস্থাকে গেরুয়াকরণের অপকৌশল। জানা যাচ্ছে, বিজেপির সঙ্গে সরকারিভাবে সম্পর্ক ত্যাগ করার কয়েক মাস পরেই আইনজীবী শাঠের নাম বিচারপতি পদের জন্য সুপারিশ করা হয়েছিল।

এই নিয়ে তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য প্রশ্ন তুলে বলেন, “আর কতটা নগ্ন হবে আমাদের সিস্টেম? বোম্বে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন আরতি সাঠে। এই আরতি সাঠে ছিলেন মহারাষ্ট্রে ভারতীয় জনতা পার্টির মুখপাত্র! বাংলায় বিচারপতি ইস্তফা দিয়ে বিজেপির সাংসদ হন; সুপ্রিম কোর্টের বিচারপতি বিচার দেওয়ার পর রাজ্যসভার সাংসদ হন; আর এখন সবকিছু ছাড়িয়ে সরাসরি রাজনৈতিক দলের মুখপাত্র বিচারপতির আসনে আসীন হচ্ছেন!” তিনি আরও বলেন, “এরপরেও যদি কেউ বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন, তাকে কি আদালত অবমাননার দায়ে জেলে নিয়ে যাওয়া হবে?”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*