Bjp wants Congress free – পশ্চিম বঙ্গ, তোপ প্রকাশ জোশী র

Spread the love

রোজদিন ডেস্ক: বিজেপি কংগ্রেস মুক্ত পশ্চিম বঙ্গ চায়,এর জন্য পুলিশ ও সাধারণ প্রশাসন হাতে হাত মিলিয়ে কাজ করছে বলে এ আই সি সি সদস্য প্রকাশ জোশী মন্তব্য করেছেন। নন্দীগ্রাম উপ নির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান কে গ্রেফতার করা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে তিনি তোপ দাগেন। রাজ্যে কংগ্রেসের পর্যবেক্ষক প্রকাশ জোশী নন্দীগ্রামে কারাবন্দি প্রার্থী মিলন প্রধান কে ভোট দেওয়ার জন্য ওখানকার ভোটারদের আবেদন জানিয়েছেন। তিনি বলেন,জাতীয় কংগ্রেস সব সময় নন্দীগ্রাম ও এই রাজ্যের ভোটারদের পাশে থাকবে ও সংবিধানের মূল ভিত্তি রক্ষা করবে।
নন্দীগ্রামের প্রার্থীকে গ্রেফতার ও তাঁর জেল হেফাজত তিনি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করেন।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় আচমকা উনিশ বছরের পুরানো মামলায় মিলন প্রধান কে গ্রেফতার ও শনিবার তাঁর জেল হেফাজত নিয়ে দেশব্যাপী আলোড়ন উঠেছে।
আদালত তাঁকে ৩ অক্টোবর অবধি জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। ৬ অক্টোবর উপ নির্বাচন। এখন অবধি যা খবর, এই অবস্থাতেই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দল তাঁর হয়ে প্রচার করবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*