এবার কাজের চাপে গুজরাটে বিএলও আত্মঘাতী হলেন!

closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added
Spread the love

রোজদিন ডেস্ক :
এস আই আরের কাজের চাপে এবার আত্মঘাতী হলেন প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাটের বিএলও অরবিন্দ ভাধের। আজ সকালে গুজরাটের গির এর এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অরবিন্দর ঝুলন্ত দেহ বাড়িতে উদ্ধার করেন তাঁর পরিজনরা। তাঁদের দাবি, বিএলও-র কাজের অতিরিক্ত চাপ নিতে না পেরে মানসিক অবসাদে তিনি আত্মঘাতী হন। সুইসাইড নোটে তিনি এই কথা লিখে গেছেন বলে পরিবারের দাবি।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। এবার শুধু পশ্চিম বঙ্গ না,সারা দেশের একাধিক রাজ্য থেকেই বিক্ষিপ্তভাবে বিএলও-দের আত্মহত্যার খবর আসছে।
অবিলম্বে এসআইআরের কাজ বন্ধ করার দাবি তে গতকালই কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্য মন্ত্রী মমতা ব্যানার্জি।
যদি ও এসআইআর নিয়ে রাজ্যে পক্ষে বিপক্ষে নানা রকম মতই আছে।
গুজরাটের আত্মঘাতী বিএলও-র দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।এসআইআরের কাজের চাপ, নাকি নেপথ্যে অন্য কারণ, তা খতিয়ে দেখছে প্রশাসন ও পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*