রোজদিন ডেস্ক, কলকাতা:- অবশেষে তেলেঙ্গানার শ্রীসাইলাম লেফট ব্যাঙ্ক ক্যানেলের ভেতর থেকে এক শ্রমিকের দেহের সন্ধান পাওয়া গেল। উদ্ধারকারীরা জানিয়েছেন যে, দেহটি একটি মেশিনের মধ্যে আটকে রয়েছে। শুধু হাতটি বাইরে থেকে দেখা যাচ্ছে। তাই দেহটি কার তা এখনও সনাক্ত করা যায়নি। দেহটি উদ্ধারের জন্য মেশিনটি কাটা হচ্ছে। এর পাশাপাশি অন্যান্য শ্রমিকদের খোঁজও চালান হচ্ছে। কাজে লাগান হয়েছে স্নিফার ডগদের।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারী এই সুড়ঙ্গে ধস নামার ফলে ভেতরে আটকে পড়েন ৮ জন শ্রমিক। আজ উদ্ধার কাজ চলার ১৬ দিনের মাথায় খোঁজ পাওয়া গেল একটি দেহের। এই প্রসঙ্গে উদ্ধারকারী দলের জনৈক আধিকারিক সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা একটি দেহ খুজে পেয়েছি,যেটি একটি মেশিনের মধ্যে আটকে রয়েছে, শুধু হাতটি দেখা যাচ্ছে। উদ্ধারকারী দল মেশিনটিকে কাটা শুরু করেছে দেহটি উদ্ধারের জন্য।’

Be the first to comment