ইডেনে বোমাতঙ্ক, কলকাতা – চেন্নাই ম্যাচের মাঝে স্টেডিয়াম বোমা মেরে উড়িয়ে দেওয়া হুমকির মেইল সিএবি-কে

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ইডেনে কেকেআর বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের আগে বড়সড় হুমকি। ম্যাচ চলাকালীনই বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে গোটা স্টেডিয়াম। সিএবির অফিসিয়াল ইমেল আইডিতে মেইল পাঠিয়ে হুমকি অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের।
সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে বঙ্গ ক্রিকেট সংস্থার অফিসিয়াল ইমেল আইডিতে একটি অজ্ঞাতপরিচয় ইমেল আসে। তাতে দাবি করা হয়, আজ নাইটদের ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে বোমা হামলা হবে। ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে এ নিয়ে কোনও উদাসীনতা দেখাতে চায়নি সিএবি। দ্রুত পুলিশ আধিকারিকদের সেই ইমেলের খবর জানান সিএবি কর্তারা। যদিও তাতে অযথা আতঙ্কিত হয়ে তড়িঘড়ি কোনও সিদ্ধান্ত নেয়নি সিএবি বা কলকাতা পুলিশ। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বললেন, ‘আমরা কোনও ঝুঁকি নিতে চাইনি। পুলিশকে জানানো হয়েছে। যা ব্যবস্থা নেওয়ার, পুলিশ নিয়েছে। প্রচুর সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে।’
ওই ইমেলের জন্য ম্যাচের নিরাপত্তা অনেকটা বাড়িয়ে দেওয়া হয়। বাড়তি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয় স্টেডিয়ামের বাইরে। এমনকী স্টেডিয়ামের কার পার্কিংয়ে গিয়ে প্রতিটি গাড়ির নিরাপত্তা খতিয়ে দেখা হয়েছে। তবে সন্দেহজনক কিছু পুলিশের নজরে পড়েনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*