CPM এর বুক স্টল ভাঙতে বুলডোজার!

Spread the love

রোজদিন ডেস্ক: মহা সপ্তমী র উৎসব মুখর কলকাতায় যাদবপুরে সি পি এমের বই বিপণি ভাঙতে এল বুলডোজার! নজিরবিহীন এই ঘটনায় বিস্মিত স্থানীয় মানুষ। বই হাতে বুলডোজারের সামনে রুখে দাঁড়ান বহু মানুষ। ছিল বিশাল কেন্দ্রীয় বাহিনী, পুলিশ ও। সমবেত প্রতিরোধের সামনে থমকে যায় বুলডোজার। সিপিএম নেতা সুদীপ সেনগুপ্ত সহ অন্যদের আশঙ্কা, রাতের অন্ধকারে ফের আসতে পারে বুলডোজার। গত কয়েকদিন ধরেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় সিপিএম সহ বামপন্থী দলের বই বিপণি তে হামলা চলছে। অভিযোগের তির বিজেপি র দিকে।
যদিও বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর দাবি, এই হামলায় বিজেপি জড়িত না।
তবে যাদবপুরে সিপি এমের বই বিপণি ভাঙতে বুলডোজার আনায় সাধারণ মানুষ, স্থানীয় মানুষ ও বিস্মিত, ক্ষুব্ধ ও। এই সব বেনজির ঘটনায় সিপি এম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বক্তব্য, সরকার নিজের কাজ না করে বই এর ওপর আক্রমণ করছে। মানুষ তা ভাল ভাবে নিচ্ছে না বলে তাঁরা মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*