নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, গাছে ধাক্কা বর্ধমান মডেল স্কুলের বাসের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গাছে ধাক্কা বর্ধমান মডেল স্কুলের বাসের। আহত কয়েকজন স্কুল পড়ুয়া এবং তিন পথচারী। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনা ঘটে বর্ধমান শহরের লোকো চারতলা মোড় এলাকায়। তার জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে দুর্ঘটনার কবলে পড়ে বর্ধমান মডেল স্কুলের বাস। বর্ধমান-কালনা রোডের লোকো চারতলা মোড়ের দিকে যাচ্ছিল বাসটি। লোকোর দিকে বাঁক নিতে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা মারেন। ঘটনায় বাসে থাকা কয়েকজন ছাত্রী আহত হয়।

বাসটিতে প্রায় ৩০ জন ছাত্রী ছিল বলে জানা যাচ্ছে। পড়ুয়াদের সুরক্ষা নিয়ে প্রশাসনকে আরও সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন অভিভাবকরা। এ জন্য উপযুক্ত পদক্ষেপ করার দাবিও উঠেছে তাঁদের তরফে। আহতদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়। বাসের চালক বলেন, ‘ব্রেক কষতে পারছিলাম না। বাচ্চারা সকলেই ঠিক আছে। কারও গুরুতর আঘাত লাগেনি।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*