রানীনগরে বাস দুর্ঘটনা..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- মঙ্গলবার ভর সন্ধ্যায় যাত্রীবাহী বাস দুর্ঘটনা রানীনগরে ঘটনায় আহত একাধিক বাস যাত্রী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীনগর থানার গোধনপাড়া বাজার এলাকায়। সূত্রে জানা যায় বহরমপুর থেকে সাগরপাড়াগামী একটি বেসরকারী বাস গোধনপাড়া বাসস্ট্যান্ডে যাত্রী ওঠা নামানোর পর কিছুটা এগিয়ে হঠাৎ টোটো গাড়ি কে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে সজোরে ধাক্কা মারে।

দুর্ঘটনায় বাসের ভেতরে থাকা কয়েকজন যাত্রী আহত হয়। খবর পেয়ে ঘটনা স্থলে রানীনগর থানার পুলিশ পৌঁছায় ও স্থানীয়দের তৎপরতায় আহতের উদ্ধার করে গোধনপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ভর সন্ধ্যায় বাস দুর্ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।যদিও কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি ঘটনা স্থল থেকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*