রোজদিন ডেস্ক :
রাজস্থানের দৌসায় আজ কাকভোরে এক ভয়াবহ দুর্ঘটনায় আট জন নিহত, বাইশ জন আহত হয়েছেন।
একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে এই দুর্ঘটনা হয়। সূত্রের খবর প্রায় ৩৭ জন যাত্রী নিয়ে বাসটি হরিদ্বার থেকে মধ্য প্রদেশের ইন্দোরে যাচ্ছিল। আজ ভোর তিনটে নাগাদ দৌসায় দিল্লি – মুম্বাই এক্সপ্রেসওয়ে তে একটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে বাসে আগুন ধরে যায়। বাসের ভিতর আটকে থাকা আট যাত্রী ঝলসে মারা যান। আর্তনাদ, কান্নায় শেষ রাতের সড়কের পরিবেশ ভারী হয়ে যায়। পুলিশ, দমকল, উদ্ধার কারী দল দ্রুত ঘটনা স্থলে গিয়ে আগুন নেভানো সহ উদ্ধার কাজ করেন।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বাস চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে তা ট্রাকে ধাক্কা মারে।
কাকভোরে এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে। নিহত, আহতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

Be the first to comment