রোজদিন ডেস্ক: রাজ্যে আসন্ন উপ নির্বাচনে বুধবার ছিল মনোনয়ন পত্র পেশের শেষ দিন। রেজিনগরে বিজেপির শাখারভ সরকার ও ঋতব্রত শিবিরের সফিউজ্জামান শেখ পৃথকভাবে তাঁদের মনোনয়ন পত্র পেশ করেন।
শাখারভ সরকারের সঙ্গে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ প্রমুখ ছিলেন।।শমীক ভট্টাচার্য দাবি করেন, রেজিনগরে শিল্পায়ন হবে।
অন্যদিকে ঋতব্রত পন্থী শিবিরের প্রার্থী সফিউজ্জামান শেখের সঙ্গে প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম, আখরুজ্জামান প্রমুখ ছিলেন।।তাঁদের প্রার্থীই জিতবেন বলে দাবি করেন তাঁরা। উভয় প্রার্থীর মনোনয়ন পেশের সময় দলীয় সমর্থক দের ভিড় লক্ষ্য করা যায়।
নন্দীগ্রামে এইদিন মমতাপন্থী ও ঋতব্রত পন্থী, তৃণমূলের দুই শিবিরের প্রার্থীরাই মনোনয়ন পত্র পেশ করেন। সঞ্চিতা প্রধান দে ( মমতা শিবির) ও এতসামুল হক ( ঋতব্রত শিবির) পৃথকভাবে তা জমা দেন।
বৃহস্পতিবার স্ক্রুটিনি।। আগামী ৬ অক্টোবর ভোট গ্রহণ। বিজেপি, কংগ্রেস, বামফ্রন্ট, তৃণমূলের দুই শিবির ই এই দুই উপ নির্বাচনে প্রার্থী দিয়েছে।

Be the first to comment