রোজদিন ডেস্ক :
হেমন্তের শিশির ভেজা শহরে এখন শীতের আগমনী। হিমেল হাওয়ায় গা ভাসিয়ে কলকাতা মাততে চলেছে উৎসবের মেজাজে। আজ কলকাতা বিমানবন্দরেও ভরে ওঠে উৎসবের মেজাজে। ঝাঁ চকচকে দৃষ্টি নন্দন এই বিমানবন্দরের ট্রাভেল লাউঞ্জে আজ ছিল কেক মেশানোর অভিনব উৎসব। বিমানবন্দরে র আধিকারিক, কর্মীদের সঙ্গে এই আনন্দ উৎসবে অংশ নেন বহু যাত্রীও। পারস্পরিক আনন্দ, হৈহৈ, উল্লাসে বর্ণময় হয়ে ওঠে এই ট্রাভেল লাউঞ্জ।
বিমানবন্দরের অধিকর্তা বিক্রম সিং এই আনন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে তা উপভোগ করেন।
উল্লেখ্য, শীতের কলকাতা শুধু পরিযায়ী পাখিদেরই নয়, দেশ বিদেশের বহু মানুষেরই গন্তব্য স্থলও। শহরের দ্রষ্টব্য স্থানগুলি সহ সারা শীতেই নানা অনুষ্ঠানের আয়োজন হয় এখানে।
আজ কলকাতা বিমানবন্দরের এই অনুষ্ঠান যেন এই উৎসবেরই সূচনা করলো।
সব যাত্রীরাই এই আনন্দ উপভোগ করেন।

Be the first to comment