স্কুল থেকে কেন্দ্রীয় বাহিনীদের সরানোর ব্যবস্থা নিতে জেলাশাসকদের চিঠি রাজ্যের 

Spread the love

রোজদিন ডেস্ক : 

বিধান সভা নির্বাচন হয়ে যাওয়ার পর এখনও বহু স্কুলে কেন্দ্রীয় বাহিনী থেকে যাওয়ায় পঠনপাঠন ব্যাহত হচ্ছে৷ একাধিকবার বিভিন্ন শিক্ষক সংগঠন এই বিষয়ে প্রতিবাদ ও করেছেন। গত ১০ জুন স্কুল শিক্ষা দফতরের অতিরিক্ত মুখ্য সচিব সব জেলা শাসক, কলকাতা পুলিশ কমিশনার কে চিঠি দিয়ে যে সব স্কুলে এখন ও কেন্দ্রীয় বাহিনী আছে, তাঁদের অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে বলেছেন। তবে কোন শিক্ষা প্রতিষ্ঠানে এই বাহিনীকে রাখা যাবে না বলে পরিস্কার জানিয়ে দেওয়া হয়েছে।

সূত্রের খবর, গত ১ জুন গরমের ছুটির পর স্কুল খুললে দেখা গেছে, এখনও রাজ্যের প্রায় দুশোটি স্কুলে এই বাহিনী আছে। বিভিন্ন জেলা স্কুল পরিদর্শকরা এই রিপোর্ট দিয়েছেন।

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী সহ শিক্ষক সংগঠনগুলি সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

কিংকর অধিকারী বলেন, এই পদক্ষেপ আরও আগেই নেওয়া উচিত ছিল। নির্বাচন শেষ হওয়ার পর ও বিভিন্ন স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকায় ঠিকমত পঠন পাঠন হচ্ছিল না। সেই সব স্কুল দ্রুত খালি করে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য এই নির্দেশ দেরিতে হলেও জারি করায় কিংকর অধিকারী স্বাগত জানিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*