রোজদিন ডেস্ক :
কেন্দ্রীয় সরকারের নতুন চারটি শ্রম কোডের তীব্র সমালোচনা করলেন কংগ্রেস নেতা কে মুরলিধরণ। একে তিনি জাতীয়তা বিরোধী বলে মন্তব্য করেন। কংগ্রেস এই শ্রম কোড কোনভাবেই সমর্থন করবে না বলে আজ দৃঢ়ভাবে জানিয়ে দেন।
পরশু কেন্দ্র কোন আগাম ঘোষণা ছাড়া, শ্রমিক সংগঠনগুলির সঙ্গে আলোচনা ছাড়াই এই শ্রম কোড চালু করায় দেশব্যাপী প্রতিবাদের ঝড় উঠেছে। আগামী ২৬ নভেম্বর সব কেন্দ্রীয় শ্রমিক সংগঠন-এর বিরুদ্ধে প্রতিবাদের ডাক দিয়েছে।
কংগ্রেস নেতা জয়রাম রমেশ গতকালই এই নয়া শ্রম কোড নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি রাজস্থানের পূর্বতন কংগ্রেস সরকার এবং কর্ণাটক সরকারের প্রসঙ্গ তুলে বলেন, গিগ কর্মী-সহ শ্রমজীবীদের কল্যাণে তারা উল্লেখযোগ্য কাজ করেছে।
নয়া এই শ্রম কোড শ্রমিকদের সহায়তা তো দূর স্থান, তাদের আরও সমস্যার বলে কংগ্রেস-সহ শ্রমিক নেতারা মনে করেন।
এর বিরুদ্ধে সবাইকে গণআন্দোলনে সামিল হতে আহবান জানিয়েছেন তাঁরা। শনিবার থেকেই এই রাজ্য-সহ দেশের বিভিন্ন রাজ্যে এই শ্রম কোডের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে।
অন্যদিকে কেন্দ্রের বিজেপি সরকার একে জনকল্যাণমুখী বলে প্রচার করছে। যা অসত্য ও জনবিরোধী বলে প্রতিবাদে সোচ্চার হয়েছে শ্রমিক সংগঠনগুলি।

Be the first to comment