বাগবাজার গৌড়ীয় মঠে শুরু ‘চন্দনযাত্রা’ মহোৎসব

Spread the love

কলকাতার বাগবাজার গৌড়ীয় মঠে শুরু হল চন্দনযাত্রা মহোৎসব। আগামী ১০ মে পর্যন্ত টানা ২১ দিন ধরে চলবে এই উৎসব । প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন আচার-অনুষ্ঠান, নামসংকীর্তন ও পূজা, যা ভক্তদের মধ্যে গভীর ভক্তিভাব ও উৎসাহের সঞ্চার করছে।


এই উৎসবের মূল তাৎপর্য হল গ্রীষ্মকালে শ্রীকৃষ্ণকে শীতল রাখতে চন্দন ও সুগন্ধি ফুল অর্পণ করা। গৌড়ীয় মঠের আচার্য ও সভাপতি ভক্তি সুন্দর সন্নাসী মহারাজ বলেন, “গৌড়ীয়রা গরম কালে সুগন্ধি ফুল ও চন্দনের দ্বারা কৃষ্ণের অঙ্গকে শীতল করেন এবং সুগন্ধিত করেন। কৃষ্ণ তাতে সুখী হন। তাই কৃষ্ণভক্তদের এই উদ্যোগ।”


তিনি আরও জানান, “চন্দনযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি ভক্তি ও আত্মশুদ্ধির এক বিশেষ সাধনা। এই সময় ভগবানকে চন্দন অর্পণের মাধ্যমে ভক্তরা তাঁর সঙ্গে আত্মিক সংযোগ স্থাপন করেন। সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে এই ধরনের ধর্মীয় অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম।”


উৎসব উপলক্ষে প্রতিদিনই ভক্তদের ভিড় বাড়ছে। সন্ধ্যার আরতি ও কীর্তনের মাধ্যমে গোটা এলাকা ভরে উঠছে ভক্তিমূলক আবহে, যা বাগবাজারের আধ্যাত্মিক পরিবেশকে আরও সমৃদ্ধ করে তুলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*