Chattishgarh, পাঁচ উপজাতি শিশুর অপুষ্টিতে মৃত্যুর অভিযোগ কংগ্রেসের

Spread the love

রোজদিন ডেস্ক: ছত্তিসগড়ের (Chattishgarh) কাওর্ধায় বাইগা উপজাতি সম্প্রদায়ের পাঁচ শিশুর অপুষ্টিতে মৃত্যু হয়েছে। রাজ্য কংগ্রেস সভাপতি দীপক বেইজের এই অভিযোগ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।
প্রদেশ কংগ্রেস সভাপতির অভিযোগ, নান্দনি কুমান গ্রামে পাঁচ উপজাতি শিশু অপুষ্টি ও রক্তশুন্যতায় প্রাণ হারিয়েছে। আরও তেরো জন অপুষ্ট শিশু চিকিৎসাধীন। গ্রামে দশ জন শিশু কোন চিকিৎসা ছাড়া সঙ্কটজনক অবস্থায় আছে।
রাজ্যের উপ মুখ্যমন্ত্রী বিজয় শর্মার নির্বাচনী কেন্দ্র ও তাঁর বাড়ির এলাকায় এই পরিস্থিতিকে লজ্জাজনক বলে অভিহিত করেছে কংগ্রেস। সরকারের উন্নয়ন শুধু কাগজে ও আকর্ষণীয় বিজ্ঞাপনেই আবদ্ধ বলে তোপ দাগেন তাঁরা।
ক্ষমতাসীন বিজেপি এই অভিযোগ অস্বীকার করে কংগ্রেসের বিরুদ্ধে আতঙ্ক সৃষ্টির অভিযোগ করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*