সেনাবাহিনীকে অভিনন্দন শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী- শনি রবি সংহতি দিবস পালন করবে তৃণমূল

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :- বুধবার ১৪ মে ২০২৫ রাজ্য মন্ত্রিসভার বৈঠক সেরে মুখ্যমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন করেন। রাজ্যে বিভিন্ন শিল্পে বিশেষত ইস্পাত শিল্পে ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এর ফলে ৭০ হাজার মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কর্মসংস্থান হবে। এদিনের এই সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী যুদ্ধ পরিস্থিতি নিয়ে কিছু বলতে না রাজি হলেও সেনাবাহিনীকে তার বীরত্বের জন্য ধন্যবাদ জানান। শহীদদের প্রতি শ্রদ্ধা অভিনন্দন ও সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন আগামী শনি ও রবিবার বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত তৃণমূল কংগ্রেস কর্মসূচি নিয়েছে।

পরবর্তিতে জানা যায়,এই কর্মসূচির নামে সংহতি যাত্রা। এই সময় এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, পূর্ণম সাউ এর স্ত্রী রজনীর সঙ্গে আমার এই কদিনে তিন চারবার কথা হয়েছে ।পরশুই বলেছিলাম তাঁর স্বাস্থ্য ভালো আছে। তিনি ভালো আছেন। আজকে সকালে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে ,আমি খুব খুশি ,তার পরিবার খুশি এবং দেশ খুশি।
মুখ্যমন্ত্রী পরিষ্কার জানান আমি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে যুদ্ধকে দেখতে চাই না। এই সময় মুখ্যমন্ত্রী জানান সীমান্তে কোচবিহারের এক কৃষক চাষবাস করার সময় তাকে সীমান্ত থেকে তুলে নেওয়া হয়। প্রসঙ্গত এই খবর লেখার সময় ওই ব্যক্তি অর্থাৎ ওই কৃষক মুক্তি পান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*