রোজদিন ডেস্ক: তাঁর ভাইপো সাংসদের নিরাপত্তায় কোপ পড়লেও প্রাক্তন মুখ্যমন্ত্রী র নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সোমবার নবান্নে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে এই বিষয়ে তিনি কড়া বার্তা দিয়েছেন।। সূত্রে র খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রী র নিরাপত্তায় যেন কোন শৈথিল্য না থাকে সেদিকে নজর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী।
এই ছাড়া রাজ্যের কোথাও সিন্ডিকেট রাজ মাথা চাড়া না দেয়, কোন অটো , টোটো ইত্যাদি র কাছে জোর করে টাকা আদায় না হয়, এই সব নিয়েও কড়া বার্তা দিয়েছেন তিনি। রাজ্যে যে কোন মূল্যে আইন শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ জোর দিয়েছেন।
নির্বাচন উত্তর হিংসা কঠোর হাতে দমনের নির্দেশ দিয়েছেন।

Be the first to comment