Chief Minister in Kalighat Temple, পুজো দিয়ে সবার মঙ্গল কামনা করলেন

Spread the love

রোজদিন ডেস্ক :

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে (Chief Minister in Kalighat Temple) পুজো দিলেন। আজ সন্ধ্যায় তিনি লাল বেনারসি শাড়ি, জবার মালা দিয়ে মা কালী কে পুজো দেন। মায়ের পা ধুয়ে অঞ্জলি দেন।করেন আরতি ও। পুজোর পর মন্দিরে মেঝেয় বসে মায়ের ভোগ প্রসাদ খান। বাসন্তী পোলাও এর সঙ্গে ছিল মাছ ভাজা, মাছের মাথা।

মন্দিরে পরিতৃপ্তির সঙ্গে ভোগ খাওয়ার পর তিনি মন্দির চত্বরে ভক্তদের প্রসাদ বিতরণও করেন।

পুজো দিয়ে মায়ের কাছে সবার মঙ্গল কামনা করেন। রাজ্য থেকে দেশবিরোধী শক্তিকে পরিস্কার করাই লক্ষ্য তাঁর। এর জন্য মায়ের কাছে শক্তি প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী।

জানান, তিনি এইদিন মাছ ভাজা, মাছের মাথা, বাসন্তী পোলাও খেয়েছেন।

সম্প্রতি মধ্য প্রদেশের বাগেশ্বর বাবার পুজোয় আমিষ আহারে আপত্তি নিয়ে তাঁর মন্তব্য, উনি নিজের মত ব্যক্ত করেছেন, যাঁদের ইচ্ছা গ্রহণ করবেন, যাঁদের ইচ্ছা নেই গ্রহণ করবেন না।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*