আগামীকাল সব দফতরের সঙ্গে পর্যালোচনা বৈঠক মুখ্যমন্ত্রী-র

Spread the love

রোজদিন ডেস্ক: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল সব দফতরের সঙ্গে পর্যালোচনা বৈঠক করবেন।। দুপুর ২ টোয় নবান্ন সভাঘরে এই বৈঠক জবে। অর্থ, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য সহ ৪১ টি দফতরের সচিব রা উপস্থিত থাকবেন। এই মর্মে সব দফতরের প্রধান দের আজ চিঠি দেওয়া হয়।
মূলত, বাজেট বরাদ্দ, অ্যাকশন প্ল্যান ইত্যাদি বিষয়ে তাঁদের সঙ্গে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী। প্রতিটি দফতর ধরে এই আলোচনা হবে।
গুরুত্বপূর্ণ এই বৈঠক নিয়ে মঙ্গলবার সব দফতরে তৎপরতা চলে। বৈঠকে দফতরের সব থেকে সিনিয়র পাঁচ জন করে আধিকারিক উপস্থিত থাকতে পারবেন।
কোন দফতরের কি সমস্যা, পরিকল্পনা কি ইত্যাদি নিয়ে কথা হবে।
মুখ্যমন্ত্রী তাঁদের ইতিবাচক বার্তা দিতে এই বৈঠক করবেন বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*