রোজদিন ডেস্ক: রেজিনগরে উপ নির্বাচনে র প্রচারে গেছিলেন তিনি। ভোলেন নি গত রবিবার ভোট প্রচারে লজেন্স কুড়োতে গিয়ে পথ দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে প্রাণ হারানো শিশু জেসমিনা খাতুনের ( ৬) কথা। বৃহস্পতিবার মৃত শিশুর বাড়ি গিয়ে শোকসন্তপ্ত দরিদ্র পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। বলেন, নির্বাচনী আচরণ বিধি বলবৎ থাকায় সরকারি ভাবে কিছু করা যাবে না। ৯ অক্টোবরের পর তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এর আগে মুর্শিদাবাদে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত শিশুদের বাড়ি ও গেছিলেন মুখ্যমন্ত্রী।
গত রবিবার ঋতব্রত পন্থী তৃণমূল প্রার্থী শফিউজ্জামান শেখের নির্বাচনী প্রচারে লজেন্স কুড়োতে গিয়ে গাড়ির ধাক্কায় গুরু তর আহত হয় জেসমিন। মঙ্গলবার কলকাতার হাসপাতালে তার মৃত্যু হয়। যা নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় ওঠে।
মুখ্যমন্ত্রী তাঁদের বাড়ি আসায় আপ্লুত শোকস্তব্ধ দরিদ্র পরিবার টি। মুখ্যমন্ত্রী যে সবার এই বার্তা দেন শুভেন্দু অধিকারী।

Be the first to comment